প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নবম বিসিএস ফোরামের শোকসভা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নবম বিসিএস ফোরামের শোকসভা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নবম বিসিএস ফোরামের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাব ঢাকায় এ শোকসভার আয়োজন করা হয়।
শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবম বিসিএস ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, মহাসচিব ও আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী একান্ত সচিব, সিনিয়র সচিব মোহাম্মদ সামসুল আলম।
বক্তারা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ৷
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭