প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
মার্কিন ভিসা ভন্ড, তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশ

যুক্তরাষ্ট্রে যেতে হলে জামানত রাখতে হবে সর্বোচ্চ ১৫ হাজার ডলার, ভিসা ভন্ডের তালিকায় এবার নাম বাংলাদেশসহ রয়েছে ৩৮ দেশ৷ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে জানানো হয় এই তথ্য৷
ভিসা বন্ড কী?
ভিসা বন্ড হলো একধরনের ফেরতযোগ্য আর্থিক জামানত। এর মূল উদ্দেশ্য হলো ভিসাধারীরা যেন ভিসার শর্ত মেনে চলেন, বিশেষ করে নির্ধারিত সময় শেষ হলে দেশটি ত্যাগ করেন।
যুক্তরাষ্ট্র প্রতিবছর শিক্ষার্থী, পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের বিপুলসংখ্যক নন-ইমিগ্র্যান্ট ভিসা দিয়ে থাকে। যেমন—বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসা। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হতে পারে।
কত দিতে হবে ভিসা ভন্ড?
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষিত নতুন নীতিমালা অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে হলে সর্বোচ্চ তিন স্তরের যেকোনো একটি বন্ড জমা দিতে হতে পারে—৫ হাজার ডলার, ১০ হাজার ডলার ও ১৫ হাজার ডলার।
আবেদনকারী পৃথিবীর যেখান থেকেই ভিসার জন্য আবেদন করুন না কেন, এই নিয়ম সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
ভিসা সাক্ষাৎকারের সময় কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা বিবেচনা করে বন্ডের পরিমাণ নির্ধারণ করবেন। ভ্রমণের উদ্দেশ্য, চাকরি, আয়, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা—এসব বিষয় এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে বিষয়টি বিষয়টিকে দুঃখজনক বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার(৯ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে উপদেষ্টা এ কথা বলেন। আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা শুধু বাংলাদেশের বিষয় নয়, অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশও আছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোন দেশগুলো আছে? যাদের ইমিগ্রেশন নিয়ে প্রবলেম আছে। আপনারা আমেরিকানদের কৌশল দেখেছেন, যারা ওখানে ওদের সোশ্যাল সিস্টেম থেকে পয়সা নেয়, তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা বেশি।’
তবে বিষয়টি দুঃখজনক হলেও অস্বাভাবিক নয় বলে আখ্যায়িত করেছেন তিনি৷
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭