প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 11, 2026 ইং
ডিআইটিএফে বাজেটবান্ধব ইলেকট্রিক স্কুটার নিয়ে রাইডো

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল-এর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রাইডো’। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার নিয়ে মেলার মূল ভবনের প্যাভিলিয়ন নম্বর ২৩-এ দর্শনার্থীদের আকর্ষণ করছে প্রতিষ্ঠানটি।
মেলায় ‘রাইডো’ মোট ৯টি ভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার প্রদর্শন করছে, যার মধ্যে সবচেয়ে কম দামের স্কুটারটির মূল্য মাত্র ৪৯ হাজার টাকা। আকর্ষণীয় ডিজাইন ও সাশ্রয়ী দামের কারণে তরুণ দর্শনার্থীদের মধ্যে এই মডেলটি বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
রাইডোর হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম বলেন,ডিআইটিএফ উপলক্ষে ‘রাইডো ডিআইটিএফ ফেস্ট’ ক্যাম্পেইনের আওতায় আমরা ৫৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার প্রদর্শন করছি। মেলায় এসব স্কুটারে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত ছাড়, এক্সক্লুসিভ ফ্রি গিফট ও সারপ্রাইজ কুপনের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হচ্ছে। পাশাপাশি মেলাকে কেন্দ্র করে ই-স্কুটারের প্রি-বুকিং কার্যক্রমও শুরু হয়েছে।
তিনি আরও জানান, বিআরটিএ অনুমোদিত রাইডো স্কুটারগুলোতে রয়েছে আধুনিক ও আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী মোটর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ। প্রতি কিলোমিটার চলার খরচ মাত্র ১১ পয়সা হওয়ায় কম খরচে চলাচলের সুবিধা দিচ্ছে এসব স্কুটার। পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের কারণে শহর ও গ্রাম উভয় এলাকার জন্যই এটি একটি টেকসই পরিবহন সমাধান হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (মার্কেটিং) কামরুজ্জামান কামাল বলেন,বিশ্বজুড়ে ইলেকট্রিক স্কুটার পরিবেশবান্ধব ও সাশ্রয়ী পরিবহন হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশেও ইলেকট্রিক যানবাহনের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ প্রেক্ষাপটে শহর ও গ্রামের মানুষের যাতায়াত আরও সহজ,আরামদায়ক ও সাশ্রয়ী করতে রাইডো ই-স্কুটার একটি কার্যকর সমাধান হয়ে উঠবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭