প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 11, 2026 ইং
ইরানে বিক্ষোভকারীদের ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার হুঁশিয়ারি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশে হুঁশিয়ার দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ।
তিনি বলেন, যারা বিক্ষোভ করছেন, তাদের আল্লাহর শত্রু হিসেবে বিবেচনা করা হবে। ইরানে এ অপরাধে দোষী সাব্যস্ত হলে আইনত মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এরপর দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। আন্দোলন শুরু হয়েছিল মূল্যস্ফীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, কিন্তু দ্রুতই তা রাজনৈতিক রূপ নেয়। প্রতিবাদকারীদের কেউ কেউ এখন ইসলামি প্রজাতন্ত্র শেষ করার ডাক দিচ্ছেন।
তেহরানের চিকিৎসকদের বরাত দিয়ে শনিবার মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, রাজধানীর মাত্র ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। এসব হাসপাতালে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের বেশির ভাগই গুলিবিদ্ধ ছিলেন। হাসপাতালগুলোতে হতাহত ব্যক্তিদের ভিড় উপচে পড়ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭