প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
বিয়ের ছবি প্রকাশ করলেন জেফার-রাফসান

আলোচনার অবসান ঘটিয়ে আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করেছেন রাফসান সাবাব।
ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে সবার কাছে আর্শিবাদ চেয়ে রাফসান সাবাব লিখেছেন, আমাদের নতুন জীবনের পথে পা রাখার এই মুহূর্তে আপনাদের আশীর্বাদ কামনা করছি—বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা হয়ে।’
জেফার ও রাফসানের বন্ধুত্ব বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই প্রণয়, বিয়ের সিদ্ধান্ত।
রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় বছরখানেক আগে। মূলত রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই এটা চর্চায় আসে। এরপর বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেশে ও দেশের বাইরে ঘুরতে দেখা যায়।
জানা যায়,ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে। সকালে তাঁদের গায়েহলুদ, আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭