প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
অভিযানে আটক বিএনপি নেতার জানাজা সম্পন্ন

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা অভিযানে আটকের পর মারা যাওয়া জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজাইয় অংশগ্রহণ করে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই দেশে আমরা এমন মৃত্যু প্রত্যাশা করি না। ডাবলুর মৃত্যুর সঠিক বিচার চাই। ভবিষ্যতে যেন আর কাউকে এভাবে প্রাণ দিতে না হয়।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, বুধবার সকাল ১১টায় পৌর ঈদগাঁ মাঠে জানাজা হয়। জানাজার পর মরদেহ হিমায়িত গাড়িতে রেখে দেওয়া হয়েছে। নিকটাত্মীয় দেশের বাইরে আছেন। তারা এলে বৃহস্পতিবার দাফন করা হবে।
জানাজায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক বি এম তারিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,বিএনপি নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে,ডাবলুর ছোট ভাই ও মা লন্ডন থেকে দেশে ফিরলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭