প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
জামায়াত জোটের আসন সমঝোতায় রুদ্ধদ্বার বৈঠক

জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত করতে রুদ্ধদ্বার বৈঠক করছেন দলগুলোর শীর্ষ নেতারা। রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করছেন ইসলামী আন্দোলন ছাড়া অন্য দলগুলোর শীর্ষ নেতারা।
বৈঠক শেষে আজ বৃহস্পতিবার রাত ৮টায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে ।
আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও,সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের , এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামচ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু , খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের প্রমুখ বৈঠকে উপস্থিত আছেন।
জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকা না থাকার দোলাচল নিয়েই জোটের অন্য শরিকেরা জরুরি এই বৈঠকে বসেছে। রাতে জোটে কারা থাকছে বা থাকছে না—এ বিষয়টি ঘোষণা করা হবে। আজ রাতেই আসন সমঝোতার ‘চূড়ান্ত’ ঘোষণাও আসতে পারে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্র।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭