প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 17, 2026 ইং
ভয়াবহ বায়ুদূষণে ঢাকা,শীর্ষস্থানে টানা তিন দিন

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় টানা তিন ধরে শীর্ষে রাজধানী ঢাকা। আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর ২৮৪ , যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায় হিসেবে বিবেচিত ।আজ শনিবার সকাল ১০টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার জানায়,বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে চলতি শুকনা মৌসুমে বেশির ভাগ দিন একেবারে শীর্ষে থাকছে ভারতের রাজধানী দিল্লি বা পাকিস্তানের লাহোর ও করাচি। তবে এই দুই নগরীকে ছাড়িয়ে গতকাল দুই দিনের সকালের মতো আজও বায়ুদূষণে শীর্ষে আছে ঢাকা।
প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এদিকে,বায়ুদূষণে আজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি ও কলকাতা। এ দুই নগরীর স্কোর যথাক্রমে ২৮২ ও ২০১।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭