প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
সিইসির সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচনী ইস্যু নিয়ে আজ রবিবার বৈঠকে বসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেল জানা যায়,বিকেল ৫টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে ।
জানা গেছে, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে সম্প্রতি ওঠা অনিয়মের অভিযোগসহ একাধিক নির্বাচনী ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ তোলে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তখন নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা দাবি করে।
বিএনপির অভিযোগ— পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় ত্রুটির কারণে দলটি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং একাধিক রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগও তুলে ধরবে বিএনপি। এসব বিষয় নিয়েই আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করছেন দলীয় নেতারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭