প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
শ্রম অধ্যাদেশ পরিমার্জন :পাঁচ উপদেষ্টা নিয়ে আহ্বায়ক কমিটি

‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ পরিমার্জনের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা; মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর প্রয়োজনীয় পরিমার্জন বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে। প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও থাকবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এছাড়া কমিটির সচিবালয় কার্যক্রমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭