প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
বৃহস্পতিবার রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজশাহীতে যাচ্ছেন । এদিন তিনি রাজশাহীতে আয়োজিত বিএনপির নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, এর আগে সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিমানের টিকিট না পাওয়ায় এক দিন পিছিয়ে সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়।
নতুন সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে,এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন।
এ উপলক্ষে গত শনিবার রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় তারেক রহমানের সমাবেশকে বৃহৎ ও ঐতিহাসিক করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
মিজানুর রহমান মিনু বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেই টেলিফোনে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি তাকে অবহিত করেছেন। তিনি জানান, অন্য কোনো কারণ নয়,২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ায় সমাবেশের তারিখ এক দিন পিছিয়ে ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭