প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
ময়মনসিংহের পথে তারেক রহমান

নির্বাচনি জনসভায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে গাড়িবহরসহ যাত্রা শুরু করেন।
দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরকালে দুপুর আড়াইটায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত দলীয় জনসভায় তিনি বক্তব্য দেবেন। এ উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি। তৈরি করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের মঞ্চ। তার ভাষণ প্রচার করা হবে ৭০টি মাইকে। মঞ্চ থেকে দুটি এবং মঞ্চের দুই পাশ থেকে আরও দুটি এলইডি স্ক্রিনে ভাষণ দেখানো হবে। পাশাপাশি জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।
ময়মনসিংহের জনসভা শেষে সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ি মাঠে বিএনপি চেয়ারম্যানের জনসভা করার কথা রয়েছে। এরপর সন্ধ্যা ৭টায় তিনি যোগ দেবেন ঢাকার উত্তরায় আজমপুর ঈদগাঁও মাঠের জনসভায়।
গত বৃহস্পতিবার সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসায় জনসভা করে নির্বাচনি যাত্রা করেন তারেক রহমান। এরপর গত রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান চালান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭