প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 10, 2026 ইং
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে :প্রধান উপদেষ্টা

জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দাড় উন্মোচন করেছিল তেমনই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর যে বিক্ষোভের সৃষ্টি হয়েছিল, সেটিই শেষ পর্যন্ত একটি মহাশক্তিশালী সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, “জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে।”
ড. ইউনূস বলেন, তিনি বলেন, ডিজিটাল খাতই বর্তমানে মূল খাত। কারণ এটি থেকেই পরিবর্তন আসবে। এ খাত থেকেই অন্যান্য সব খাত প্রভাবিত হবে।
জালিয়াতি প্রথা বন্ধের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়েছে। এতে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমাদেরকে প্রযুক্তিতে ভালো করতে হলে এই জালিয়াতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে নিয়ে আমরা মাথা উঁচু করে চলতে চাই। আমাদের সেই সামর্থ্য রয়েছে।’
নাগরিক সেবার ডিজিটালাইজেশন প্রসঙ্গে তিনি বলেন, কাগজে-কলমে অনেক উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে সেগুলোর যথাযথ বাস্তবায়ন হয়নি। "সরকার শুধু একটি সিস্টেম তৈরি করে জনগণের হাতে তুলে দেবে। জনগণ নিজেদের মতো করে সেটি ব্যবহার করবে—এটা তথ্যপ্রযুক্তির শক্তি"
পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, পাহাড়ের তিন জেলায় থাকা প্রায় ২ হাজার ৫০০ স্কুলের মধ্যে মাত্র ১২টি স্কুলে ইন্টারনেট সংযোগ রয়েছে। তিনি বলেন, যে স্কুলে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কাজ করতে পারে।
সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণাকে ভুল আখ্যা দিয়ে ড. ইউনূস বলেন, এটি দাসপ্রথার মতো একটি ব্যবস্থা। সরকারকে চাকরির ব্যবস্থা করার চেয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে হবে।
তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের দীর্ঘদিন একই পদে থাকা উচিত নয়। তাঁর মতে, পাঁচ বছরের বেশি সরকারি চাকরি করলে মানুষের চিন্তাধারা স্থবির হয়ে যায়, সৃজনশীলতা নষ্ট হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পরপর নতুনভাবে শুরু করা উচিত।
জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়ে উঠেছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। প্রযুক্তিতে এগোতে হলে এই জালিয়াতি বন্ধ করতে হবে। আমরা মাথা উঁচু করে চলতে চাই, এবং সে সামর্থ্য আমাদের রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭