প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ওই কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা কোনো হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭