প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্সিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
বৈঠকে দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
বৈঠক শেষে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।





