রাজস্ব প্রশাসনে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের জন্য অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজস্ব ব্যবস্থাকে আরও কার্যকর করতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের কাজের উপযোগী পরিবেশ তৈরি করা হবে। সরকারের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ ও সহযোগিতার ওপরও গুরুত্ব দেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজস্ব প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।