হরমুজ প্রণালিতে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে প্রজেক্টাইল আঘাত হেনেছে। এ সময় জাহাজটিতে থাকা পাঁচ ভারতীয় নাগরিককে নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস।
স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, ‘এমটি কাজিমাহ থ্রি’ ট্যাংকারে থাকা পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধারে সমন্বয় করা হয়েছে। হরমুজ প্রণালি এলাকায় জাহাজটিতে একটি প্রজেক্টাইল আঘাত হানার পর তাদের নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়।
এদিকে সৌদি আরব জানিয়েছে, হুথিদের ছোড়া একটি প্রজেক্টাইল দেশটির নাজরান শহরের একটি স্কুলে আঘাত হেনে ক্ষয়ক্ষতি করেছে।
সৌদি নেতৃত্বাধীন জোট আরও জানিয়েছে, হুথিদের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
হরমুজ প্রণালিতে কুয়েতি ট্যাংকারে হামলা, ৫ ভারতীয় উদ্ধার
ইন্টারন্যাশনাল ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬
২ সপ্তাহ আগে
শেয়ার করুন:

আন্তর্জাতিক
বিষয়:হরমুজ প্রণালি
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




