ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দেশের পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকা এলাকাগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের তাগিদ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি, সেসব স্থানে প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করতে হবে।
ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে স্থানীয় পর্যায়ে নিয়মিত মাইকিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। ডেঙ্গুর বিস্তার রোধে এসব স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সমন্বিত প্রতিরোধ কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬
৬ দিন আগে
শেয়ার করুন:

জাতীয়
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




