যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ ও সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান বিএইচই ইউনি।

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এবং বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে তাদের সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা, বিদেশে পড়াশোনার সুযোগ এবং বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

23ded7e6d7bb409daedf06bbb689cbbd

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএইচই ইউনির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও ড. মোহাম্মদ শফিকের সার্বিক তত্ত্বাবধানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। এই সাফল্যের পর উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

তারা বলেন, বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় নির্বাচন, কোর্স, ভর্তি-যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আগেভাগে সঠিক ধারণা থাকলে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে পারে।

f53f641443c147d899325bd723c45460

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএইচই ইউনির প্রতিনিধি প্রভাষক আবু হাসান ও ওয়ায়েস উল কাদির পরশ, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শাহানারা খাতুন এবং বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী জুবায়ের।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন খাদিজা খাতুন, কানিজ আহম্মেদ, সামিহা ফেরদৌস, তানজিম আহম্মেদ ও রেজওয়ান আহম্মেদ। তারা নিজেদের সাফল্যের অনুভূতি প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন।

fd33cc255e2f440b9b92a3ae4d9039fc

অনুষ্ঠানে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, রিতা রানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। এ সময় তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়।

বিএইচই ইউনির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনায় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে বিএইচই ইউনি। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে তথ্য ও গাইডলাইন প্রদান করে। পাশাপাশি শিক্ষার্থীদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন এবং আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা করে থাকে প্রতিষ্ঠানটি।