ইরান বর্তমানে একটি সর্বাত্মক ও বহুমাত্রিক যুদ্ধে জড়িত বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি বলেছেন, এই সংঘাতের বিভিন্ন মাত্রার মধ্যে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, নিরাপত্তা, প্রতিরক্ষা ও বুদ্ধিবৃত্তিক ক্ষেত্র রয়েছে।
তিনি বলেন, বুদ্ধিবৃত্তিক যুদ্ধের অংশ হিসেবে শত্রুপক্ষ জনমতকে প্রভাবিত করা এবং মনস্তাত্ত্বিক পরিস্থিতি তৈরির জন্য গণমাধ্যম ও সাইবার প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে।
কারামি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, তেহরান নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এই প্রতিরোধ অব্যাহত থাকবে।
সূত্র: আল জাজিরা