রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তাঁর বাসভবনে এ ঘটনা ঘটে।
হামলার বিষয়টি নিয়ে জি এম কাদের জানান, কয়েকজন যুবক তাঁর বাসার সামনে জড়ো হয়ে উত্তেজনাপূর্ণ স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ভাঙচুর চালান।
জি এম কাদের বলেন, ‘আট থেকে ১০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দিয়ে ইট পাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। বাসার সামনে বিক্ষোভ করে, ভারতের দালাল স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে।’
হামলার ঘটনায় বাড়িটির জানালার কাচ ভেঙে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে ব্যানার নিয়ে কয়েকজন যুবক ছোট একটি মিছিলসহ তাঁর বাসার সামনে অবস্থান করছেন।
বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘জুলাইয়ের শহীদদের সঙ্গে বেঈমানি করে ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগ, জিএম কাদেরের গ্রেপ্তার চাই।’
এ সময় বিক্ষোভকারীদের জি এম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬
১ সপ্তাহ আগে
শেয়ার করুন:

রাজনীতি
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




