এসএসসি ও সমমান পরীক্ষায় এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড়ে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ঢাকা বোর্ড। সেখানে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ।
অন্যদিকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হারে পিছিয়ে রয়েছে সিলেট। এ বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৫৮ দশমিক ৩৩ শতাংশ পরীক্ষার্থী। তবে সাধারণ, মাদরাসা ও কারিগরি—সব মিলিয়ে ১১টি বোর্ডের ফল বিবেচনায় সবচেয়ে কম পাসের হার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে। দাখিল পরীক্ষায় এ বোর্ডের পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
বোর্ডভিত্তিক ফলাফলে দেখা গেছে, ঢাকা বোর্ডে ৭১ দশমিক ৬৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এরপর যশোর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ এবং রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ।
বরিশাল বোর্ডে পাস করেছেন ৬০ দশমিক ৩৫ শতাংশ পরীক্ষার্থী। চট্টগ্রামে এ হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
এদিকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাস করেছেন ৫৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ২০ শতাংশ।





