রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠক করছেন।
তিনি জানান, ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
অভিযান সম্পন্ন হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলেও জানান পল্টন থানার ওসি।