দেশে ডেঙ্গু পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্য থেকে এ পরিসংখ্যান জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক।
এদিকে নতুন রোগী শনাক্তের ফলে চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৪২ জনে।
এর আগে ২০২৫ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ২ হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর রোগটিতে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।
অন্যদিকে ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। সে বছর মশাবাহিত রোগটিতে প্রাণ হারিয়েছিলেন ৫৭৫ জন।