রাজধানীর মহাখালীর ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর মহাখালীর রেল গেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে থাকা পুরোনো একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটে।

তালহা বিন জসিম আরও জানান, বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ব্যক্তি আহত বা আটকে পড়ার খবর পাওয়া যায়নি।