রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচালিত ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় এ ঘটনা ঘটে। পরিস্থিতির একপর্যায়ে বিক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে পুলিশের একটি গাড়ি ও উচ্ছেদ কাজে ব্যবহৃত একটি খননযন্ত্রে (ভেকু) ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছিল। অভিযান চলার সময় এলাকায় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় সেখানে থাকা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ হকারদের একটি অংশ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত গাড়িতে আগুন দেয় বলে অভিযোগ ওঠে। এছাড়া উচ্ছেদ অভিযানের সরঞ্জাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পর এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ,সিটি করপোরেশনের গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬
২ সপ্তাহ আগে
শেয়ার করুন:

সারাদেশ
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




