র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে কার্যক্রম শুরু করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে বাহিনীর কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র‌্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে সকল কাজ আজ থেকে শুরু করেছি।’

এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে ব্যবহৃত বাহিনীর লোগোতে র‍্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা দেখা গেছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি।

এছাড়া বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন লোগো ব্যবহার করতে দেখা গেছে।