দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনের মধ্যে সন্দেহজনক হাম (হামের উপসর্গ) শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৯৯ জনের।