দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৩ জন।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে তিনজন, খুলনায় একজন ও রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। বাকি এক হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এদিকে গত এক দিনে নতুন করে এক হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫ হাজার ২৮ জনে।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৯৩ জন। ফলে দেশে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৪২১ জন।
হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট এক লাখ ৮২ হাজার ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন।
এ সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৭৪ হাজার ৪৬৯ জন রোগী।
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৭৩
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬
১ সপ্তাহ আগে
শেয়ার করুন:

স্বাস্থ্য
বিষয়:হাম
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




