জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন।
এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।
সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত প্রক্রিয়ায় ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আবেদনটি যাচাই-বাছাই ও প্রয়োজনীয় দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে অনুমোদন দেয় নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটার এলাকা পরিবর্তনের জন্য ইসির নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করতে হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম শেষে আবেদন অনুমোদিত হওয়ায় এখন তিনি ঢাকা-৮ আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।





