গাজা সিটির জেইতুন এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০০টি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশগুলোর অধিকাংশই শিশুদের বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বর্তমানে এসব লাশ গণদাফনের প্রস্তুতি চলছে।
জেইতুন এলাকায় প্রায় তিন বছর ধরে বারবার হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ২০২৩ সালের ১৯ নভেম্বর ওই এলাকার কয়েকটি আবাসিক ভবনে বোমা হামলা চালানো হয়। ওই হামলা থেকে বেঁচে যাওয়া অনেকে পরবর্তীতে এসব ভবনে আশ্রয় নেন। তবে পরের কয়েক মাসে তারাও হামলার শিকার হন।
এসব ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিল। সম্প্রতি সেখান থেকে ১০০টি লাশ উদ্ধার করা হয়েছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া লাশগুলোর বেশির ভাগই শিশুদের।
লাশ উদ্ধারের পর জেইতুন এলাকায় গণদাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে নিহতদের লাশ নিয়ে শোকযাত্রার আয়োজনের প্রস্তুতিও চলছে।
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেইতুনের যে এলাকায় দাফনের প্রস্তুতি চলছে, সেখানে প্রায় তিন বছর ধরে ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।





