প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত হোটেলের সামনের প্রধান সড়কে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বুধবার (স্থানীয় সময়) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গেছে, হোটেলের সামনে গত দুই দিন ধরে অবস্থান করছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা সরকারের পক্ষে নিয়মিত মিছিল ও স্লোগান দিয়ে আসছিলেন। তবে বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তার অপর পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও স্লোগানে এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
তারেক রহমানের হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬
৩ সপ্তাহ আগে
শেয়ার করুন:

রাজনীতি
বিষয়:তারেক রহমান
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




