স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের কিছু সদস্য এখনো ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন তথ্য সরবরাহ করছেন। শৃঙ্খলা ভঙ্গ করলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর রাজারবাগে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সদস্যদের শৃঙ্খলা মেনে দায়িত্ব পালন করতে হবে। কেউ যদি নিয়মের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। দেশের সব মেট্রোপলিটন এলাকা, বিভাগ ও জেলা পর্যায়ে এই ইউনিটের শাখা থাকবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটকে আধুনিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করা হবে। পাশাপাশি হেডকোয়ার্টার ও বিভাগীয় পর্যায়ে বড় ধরনের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থা রাখা হবে।
সাইবার অপরাধের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেস ব্যবহার করে সংঘটিত অপরাধ বর্তমানে আধুনিক অপরাধ প্রবণতার অন্যতম অংশ হয়ে উঠেছে।
তিনি বলেন, বিশ্বের কোনো কোনো দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার অপরাধ বা স্ক্যামভিত্তিক অপরাধের সঙ্গে সম্পর্কিত। তাই বাংলাদেশেও এ ধরনের অপরাধ মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
‘ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে পুলিশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা’
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬
৩ সপ্তাহ আগে
শেয়ার করুন:

জাতীয়
বিষয়:সালাহউদ্দিন আহমদ
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




