বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (৯ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউটর শাইখ মাহাদী বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার সাইফুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল।

বিএনপি নেতা ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন। তাঁর গুমের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাইফুর রহমানের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।