দেশের বাড়তে থাকা জ্বালানি চাহিদা পূরণে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সরকারি পর্যায়ের (জি-টু-জি) দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা এ দুই কার্গো এলএনজি আগামী ৬ ও ২২ নভেম্বর সরবরাহ করা হবে। সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে।
সভায় জানানো হয়, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেকেএম (জাপান-কোরিয়া মার্কার) মূল্যের চেয়ে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে। তবে এ দাম বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত মূল্যের থেকে ভিন্ন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি সভায় উপস্থাপন করা হয়। পরে কমিটি তা অনুমোদন দেয়।
জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে অতিরিক্ত এ দুই কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সেপ্টেম্বর মাসের জন্য দক্ষিণ কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল থেকে একটি এলএনজি কার্গো কেনা হয়। কার্গোটি ১৩ থেকে ১৪ সেপ্টেম্বর সরবরাহের কথা ছিল।
এ ছাড়া গত ১৪ সেপ্টেম্বর সরকার আরও ছয় কার্গো এলএনজি কেনার অনুমোদন দেয়। এর মধ্যে চারটি কার্গো যুক্তরাষ্ট্রের ডারাব ইনক ও মাইন্ড মিঙ্গল এলএলসির কাছ থেকে সরাসরি কেনার সিদ্ধান্ত হয়। বাকি দুটি কার্গো অক্টোবর মাসের জন্য টোটাল এনার্জিস ও ভিটল এশিয়ার কাছ থেকে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, অক্টোবর থেকে আগামী জুন পর্যন্ত টোটাল এনার্জিসের কাছ থেকে প্রতি মাসে দুটি করে মোট ১৮ কার্গো এলএনজি সরাসরি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কাতার থেকে আরও দুই কার্গো এলএনজি কিনবে সরকার
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬
৩ সপ্তাহ আগে
শেয়ার করুন:

অর্থনীতি
বিষয়:এলএনজি
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




