দুই পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশন্স (ডব্লিউএসইউপি)। ফিন্যান্স অফিসার এবং সিস্টেমস অ্যাকাউন্ট্যান্ট পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ আগস্ট ২০২৬।
ফিন্যান্স বিভাগের ফিন্যান্স অফিসার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। আর্থিক ব্যবস্থাপনা ও হিসাবসংক্রান্ত কাজে দক্ষতা এবং কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া ফিন্যান্স ও সিস্টেমস বিভাগে সিস্টেমস অ্যাকাউন্ট্যান্ট পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যার ও সিস্টেম ব্যবস্থাপনায় দক্ষতার পাশাপাশি বিশ্লেষণ ও সমস্যা সমাধানের সক্ষমতা প্রয়োজন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
পদ দুটি পূর্ণকালীন বেসরকারি চাকরি। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে।
কর্মস্থল বাংলাদেশে ঢাকা অথবা ঘানার আক্রায় হতে পারে। আগ্রহী প্রার্থীদের ডব্লিউএসইউপির ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আগ্রহী প্রার্থীরা https://wsup.com/careers/vacancies/ এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের শেষ তারিখ ২৩ আগস্ট ২০২৬।


