ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসব কিট পর্যায়ক্রমে দেশের উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘দেশে ডেঙ্গু টেস্ট কিটের পর্যাপ্ত মজুদ আছে।’ ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন।
ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্টার
১ অক্টোবর, ২০২৬
২ সপ্তাহ আগে
শেয়ার করুন:

স্বাস্থ্য
বিষয়:স্বাস্থ্য মন্ত্রণালয়
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




