যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সদর উপজেলার সুরমা নদীর ডানতীরের কানিশাইলে নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশি ও বিদেশি বিনিয়োগে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে সরকার নজর রাখছে।