দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস পর জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থিত হলে তাকে স্বাগত জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
এর আগে একই দিনে প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজের কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন মির্জা আব্বাস।
এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন বিএনপির এই নেতা। চিকিৎসা শেষে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন তিনি।
প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরে পরদিনই সংসদ অধিবেশনে যোগ দেন মির্জা আব্বাস।





