২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহীদের নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে । আগামী ২৪ সেপ্টেম্বরের পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।  । নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সুযোগ থাকবে না বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ত ৯ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মন্ত্রণালয় জানায়, গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করা হবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ থেকে হজে যাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত যাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা নির্ধারণের পর সৌদি পর্বের অর্থ পাঠানো, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা আবেদন, টিকাদান এবং হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, সংশ্লিষ্ট ব্যাংক ও হজ কার্যক্রমের সঙ্গে জড়িত সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজ নিবন্ধন ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।