জ্বালানি খাত নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়িক নেতৃবৃন্দের বৈঠকের প্রসঙ্গ তুলে মাহদী আমিন জানান, বৈঠকে ২১ জন ব্যবসায়িক নেতা উপস্থিত ছিলেন। সেখানে বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদ নিয়ে আলোচনা হয়েছে।

বিদ্যুৎ খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সোলার এনার্জিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাহদী আমিন বলেন, এফএসআরইউয়ের পাশাপাশি ল্যান্ডবেজ টার্মিনাল স্থাপনের পরিকল্পনাও করছে সরকার।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সময়ে তৈরি হওয়া পুঞ্জীভূত সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়; প্রতিটি সমস্যাই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’