দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এটিই এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭০ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত নিয়মিত হাম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হাম ও হাম উপসর্গে মোট ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের এবং সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ৯৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৩৮২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।

একই সময়ে ঢাকা বিভাগে ১০৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক হাম রোগে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে।