হরমুজ প্রণালিসংলগ্ন এলাকায় একই দিনে দুটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) এসব হামলার পর দুই ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। একটি জাহাজ থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। অন্য জাহাজে থাকা ১১ ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন।
ওমানের সোহর বন্দরের কাছে নোঙর করা নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ নামের তেলবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। জাহাজটিতে মোট ১১ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন।
হামলার পর থেকে তাঁদের মধ্যে দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। বাকি নয়জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় জাহাজ চলাচলমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
একই দিন মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী আরেকটি তেলবাহী জাহাজ ‘এমটি ভালথেরা’ হামলার শিকার হয়। অজ্ঞাত একটি বস্তু জাহাজটিতে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়।
তবে ওই জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাবিকের সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এমন পরিস্থিতি পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতাকে আরও জটিল করে তুলতে পারে।
হরমুজ প্রণালির কাছে দুই তেলবাহী জাহাজে হামলা, নিখোঁজ ২ ভারতীয় নাবিক
ইন্টারন্যাশনাল ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬
১ সপ্তাহ আগে
শেয়ার করুন:

আন্তর্জাতিক
বিষয়:হরমুজ
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




