সর্বশেষ
যশোরে ৪৬ লাখ টাকার দুই স্বর্ণের বার জব্দ, আটক ১ টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না মুক্তি জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৮০৩ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন একনেকে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আমরা হেরেছি, কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে:স্কালোনি সিজিপির আন্দোলন দমাতে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র বন্যার্তদের সহায়তায় চীনের এক লাখ ডলার অনুদান ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ইউপি চেয়ারম্যান প্রার্থীর ন্যূনতম যোগ্যতা স্নাতক করার প্রশ্নে হাইকোর্টের রুল এআই নীতিমালার সামনে অবকাঠামো, দক্ষ জনবল ও ডাটা নিরাপত্তার চ্যালেঞ্জ সিজিপির আন্দোলনের মধ্যে রাহুল গান্ধীর ৫ দফা দাবি দিল্লির জন্তর মন্তরে সকাল থেকেই বাড়ছে বিক্ষোভকারীদের ভিড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ রেখে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন বিপৎসীমার এক সেন্টিমিটার নিচে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে মার্কিন সরকারের প্রতি মামদানির আহ্বান একনেক সভা শুরু, উঠছে ১৪ হাজার ৮০০ কোটি টাকার ৯ প্রকল্প যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০১:১৭ দুপুর, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং

এপস্টিনের অপরাধ সম্পর্কে 'কিছুই জানতেন না' দাবি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন কংগ্রেসের একটি কমিটিতে সাক্ষ্য দিতে এসে বলেছেন, যৌন অপরাধী জেফরি এপস্টিনের সাথে সম্পর্ক থাকার কারণে তিনি "কোনো অন্যায় করেননি" এবং "কিছুই দেখেননি"।

নিউইয়র্কে রুদ্ধদ্বার কক্ষে দিনভর শুনানিতে মি. ক্লিনটনকে সম্প্রতি প্রকাশিত নথিতে তার নাম থাকা নিয়ে প্রশ্ন করা হয়। এর মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির সাথে হট টাবে তার ছবির বিষয়টিও ছিল।

এর একদিন আগে হিলারি ক্লিনটনের সাক্ষ্য নেওয়া হয়েছিল, যেখানে তিনি বলেছেন এপস্টিন অপরাধ সম্পর্কে তার কোনো ধারণা নেই।

এপস্টিন বিষয়ক নথিতে কারও নাম থাকা মানেই সেটি কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ নয়। এখন পর্যন্ত প্রকাশ্যে আসা ভুক্তভোগীদের কেউই বিল ক্লিনটন বা হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কোনো অসদাচরণের অভিযোগ আনেননি।

বিল ক্লিনটন বলেছেন জেফরি এপস্টিন কী করতেন সে সম্পর্কে ধারণা থাকলে তিনি তার সঙ্গে সম্পর্কই রাখতেন না এবং কখনোই তার ব্যক্তিগত বিমানে ভ্রমণ করতেন না।

"আমি নিজেই তাকে ধরিয়ে দিতাম," ক্লিনটন তার সূচনা বক্তব্যে বলেছেন।

নিউইয়র্কে সাক্ষ্য দেওয়ার পর, ক্লিনটন একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি তার উদ্বোধনী বক্তব্যের পুনরাবৃত্তি করেন। সেখানে তিনি বলেন যে "তারা আমার যত ছবিই দেখাক না কেন" তিনি এপস্টাইনের অপরাধ সম্পর্কে জানেন না।

"আজ যখন আমার সাক্ষ্যের ভিডিও প্রকাশ করা হবে, আমি আশা করি এটি সকলকে কংগ্রেসের সামনে গিয়ে তারা যা জানে তা বলতে অনুপ্রাণিত করবে," ক্লিনটন বলেন।

"আমি আশা করি এটি বিচার বিভাগকে অবশেষে সব ফাইল প্রকাশ করতে এবং এটি নিশ্চিত করতে অনুপ্রাণিত করবে যে এটি আর কখনও না ঘটে। এটি ভুক্তভোগীদের প্রাপ্য"।

বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটন কংগ্রেস কমিটিতে আসতে সম্মত হওয়ার আগেই এই কমিটিতে তাদের ডাকার বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছিলেন।

পরে তাদের বিরুদ্ধে কংগ্রেসকে অবমাননার বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরুর সম্ভাবনা দেখা দিলে তারা কমিটিতে আসতে সম্মত হন।

একটি ছবিতে সাবেক প্রেসিডেন্টকে নারীর মতো দেখতে একজনের সঙ্গে হট টাবে আরাম করতে দেখা যাচ্ছে (ওই ব্যক্তির পরিচয় গোপন রাখতে তার মুখ কালো করে দেওয়া হয়েছে)- এ বিষয়ে প্রশ্নের জবাবে বিল ক্লিনটন জানান, তিনি ওই নারীকে চিনতেন না।

তার সঙ্গে যৌন সম্পর্ক ছিল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি 'না' বলেছেন বলে বিবিসিকে একটি সূত্র জানিয়েছে।

তবে সাক্ষ্য শেষে তিনি তার স্ত্রীর মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাইরে আসেননি।

হাউজ ওভারসাইট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কোমার ঘণ্টা ব্যাপী সাক্ষাৎকারকে "খুবই ফলপ্রসূ জবানবন্দি" হিসেবে বর্ণনা করেছেন।

"প্রেসিডেন্ট ক্লিনটন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন কিংবা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন," বলেছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ক্লিনটনের সাক্ষ্যের ভিডিও ও পূর্ণাঙ্গ লিখিত বিবরণ আগামী কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে।

ক্লিনটন দম্পতির জবানবন্দিকে "ঐতিহাসিক" উল্লেখ করে কোমার বলেন, কংগ্রেসের সামনে জবানবন্দি দেওয়া সর্বোচ্চ পর্যায়ের দুই কর্মকর্তা তারা।

এর আগে ১৯৭৪ সালে সাবেক প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড কংগ্রেস কমিটির সামনে স্বেচ্ছায় হাজির হয়ে সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে তার ক্ষমার বিষয়টি ব্যাখ্যা করেছিলেন।

"এটি খুব সিরিয়াস একটি তদন্ত। আমরা আমেরিকার জনগণের সামনে সত্যিটা নিয়ে আসা ও ভিকটিমদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করে যাবো," বলেছেন কোমার।

বিল ক্লিনটনের সাক্ষ্যে আলোচিত বিষয়গুলোর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জেফরি এপস্টিনের সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে।

ডেমোক্র্যাট দলীয় সদস্যরা বলছেন এই সাক্ষাৎকার থেকে অতিরিক্ত অনেক তথ্য এসেছে ট্রাম্প সম্পর্কে যা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কমিটির সামনে আনার দাবিকে জোরালো করছে।

হাউজ ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রবার্ট গার্সিয়া বলেছেন ক্লিনটন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে অতিরিক্ত তথ্য সামনে এনেছেন। তিনি ট্রাম্পকে কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

"এখন আমাদের দেশে একটি নতুন নজির স্থাপিত হয়েছে যে, বর্তমান ও সাবেক প্রেসিডেন্টরা এই কমিটির সামনে সাক্ষ্য দিতে পারেন," বলেছেন তিনি।

কংগ্রেসের নথি অনুযায়ী, এর আগে ছয়জন বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট কংগ্রেস কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন। বিল ক্লিনটন হলেন এ ধরনের সপ্তম ব্যক্তি।

কোমার সাংবাদিকদের বলেছেন যে ক্লিনটনকে জিজ্ঞেস করা হয়েছিল যে ট্রাম্পকে কমিটির সামনে ডাকা উচিত বলে তিনি মনে করেন কি না। জবাবে তিনি বলেছেন এটি কমিটির বিষয়।

কোমারের ভাষ্য অনুযায়ী, ক্লিনটন আরও বলেছেন যে এপস্টিনের অপরাধে ট্রাম্পের সম্পৃক্ততা সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। "তিনি অনেক দিন ধরেই দায়মুক্ত," বলেছেন তিনি।

ওদিকে ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেছেন, "তাকে (ক্লিনটন) জবানবন্দি দিতে দেখাটা আমার ভালো লাগেনি"।

জবানবন্দি শুরুর কয়েক ঘণ্টা পর বিরতির সময় উভয় দলের আইন প্রণেতারা সাংবাদিকদের জানান, বিল ক্লিনটন সহযোগিতা করছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং স্বচ্ছ অবস্থান বজায় রাখছেন।

ক্লিনটন বলেছেন, জেফরি এপস্টিনের অপরাধ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না এবং প্রায় দুই দশক আগে তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

তিনি জানান, ২০০১ সালে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর তার দাতব্য কার্যক্রমের সূত্রে এপস্টিনের সঙ্গে যোগাযোগের সূত্রপাত হয়। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ওই অর্থলগ্নিকারীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল-এ নিয়ে তিনি অনুতপ্ত।

উল্লেখ্য, ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে যৌন অপরাধ সংক্রান্ত অভিযোগে বিচারাধীন অবস্থায় এপস্টিনের মৃত্যু হয়।

বিল ও হিলারি ক্লিনটনের নাম এপস্টিন সম্পর্কিত নথিতে শত শত বার এসেছে। যদিও নথিতে নাম আসা কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ নয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ধাপে ধাপে যেসব নথি প্রকাশ করেছে তার মধ্যে বিল ক্লিনটনের নাম ও ছবি আছে।

এসব নথিতে এপস্টিনের সাথে বহু প্রভাবশালী ব্যক্তির যোগাযোগের তথ্য উঠে এসেছে। এমনকি ২০০৮ সালে প্রথম যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরে তার বিভিন্ন উচ্চপর্যায়ের ব্যক্তির সাথে সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার পর তেলের দাম আবার ১০০

1

৪৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি ভিত্তিহীন: বিজিবি

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

ঢাকায় BHE UNI'র ইফতার মাহফিল

4

জয়ের ব্যাপারে কনফিডেন্ট বিএনপি : তারেক রহমান

5

গাজায় ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

6

বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা হবে: মীর শাহে আল

7

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

8

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তেজনাপূর্ণ ফোনালাপ

9

শার্শায় বালু কেনাবেচার বিরোধে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ

10

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল

11

নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়া

12

বাংলাদেশের দুই প্রকল্পে ১১০ কোটি ডলার জরুরি ঋণ দিচ্ছে বিশ্বব

13

অপরাধীদের বিরুদ্ধে সরকারের নীতি জিরো টলারেন্স: খন্দকার মোশার

14

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত

15

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণ,ভোট ব্যাহত

16

ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা

17

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র ব্যবস্থাপনায় বড় পরিবর্তন

18

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

19

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ হচ্ছে : মন্ত্রিপরিষদ সচ

20