সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১১:১৯ দুপুর, রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং

ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েনের সময়ই বেইজিং সফরে স্টারমার

কিয়ার স্টারমার ও শি জিন পিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত আট বছরে এটিই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর চীন সফর। ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমিয়ে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিই স্টারমারের মূল উদ্দেশ্য। খবরটি দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তিন দিনের এই সফরে স্টারমারের সঙ্গে থাকছেন সরকারের দুই মন্ত্রী এবং উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। 
বেইজিংয়ে চীনা শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তিনি সাংহাই যাবেন এবং সেখান থেকে সংক্ষিপ্ত সফরে জাপানে পৌঁছাবেন।স্টারমারের এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে দীর্ঘদিনের মিত্র ওয়াশিংটনের সঙ্গে লন্ডনের টানাপোড়েন চলছে।
 
কিংস কলেজ লন্ডনের চীনা স্টাডিজের অধ্যাপক কেরি ব্রাউন মনে করেন, বর্তমানে লন্ডন ও ওয়াশিংটনের চেয়ে লন্ডন ও বেইজিং অনেক বৈশ্বিক ইস্যুতে একে অপরের বেশি কাছাকাছি।
২০২৪ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই স্টারমার চীনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন।
 হংকংয়ে গণতন্ত্রপন্থিদের ওপর দমন-পীড়ন এবং গোয়েন্দাগিরি ও সাইবার হামলার অভিযোগে বিগত বছরগুলোতে দুই দেশের সম্পর্কের চরম অবনতি হয়েছিল। স্টারমার এখন সেই অচলাবস্থা কাটাতে চান।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই মাসেই চীনের সঙ্গে একটি বড় অর্থনৈতিক চুক্তি করেছেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প হুমকি দিয়েছেন যে, কানাডা যদি এই চুক্তি এগিয়ে নেয় তবে সে দেশের পণ্যের ওপর ১০০ শতাংশ ট্যারিফ বা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে চীন এখন অন্যান্য মার্কিন মিত্রদের কাছে টানার সুযোগ পাচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সোমবার জানিয়েছে, বেইজিং দেশগুলোর জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার হতে পারে কারণ তারা একটি 'বহুমেরু বিশ্বে' বিশ্বাসী।ব্রিটেন তার জনসেবা ও অর্থনীতির মানোন্নয়নে বিনিয়োগ বাড়াতে চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক চায়। ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত ১২ মাসের তথ্যে দেখা গেছে, চীন ব্রিটেনের চতুর্থ বৃহত্তম বাণিজ্য অংশীদার, যার মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন পাউন্ড। তবে এই কৌশল নিয়ে নিজ দেশ ও যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন স্টারমার।

চায়না স্ট্র্যাটেজিক রিস্ক ইনস্টিটিউটের নীতি পরিচালক স্যাম গুডম্যান অবশ্য বলছেন ভিন্ন কথা।  তার মতে, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ফলে ব্রিটেন এখন পর্যন্ত খুব সামান্যই অর্থনৈতিক সুবিধা পেয়েছে। ব্রিটেনের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে চীনের অংশ মাত্র ০.২ শতাংশ, যেখানে যুক্তরাষ্ট্রের অংশ প্রায় এক-তৃতীয়াংশ। স্টারমারের এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন তার সরকার লন্ডনের প্রাণকেন্দ্রে চীনের একটি বিশাল দূতাবাস নির্মাণের বিতর্কিত পরিকল্পনা অনুমোদন করেছে। সমালোচকদের মতে, এই ভবনের ফলে চীনের জন্য ব্রিটেনে গোয়েন্দা তৎপরতা চালানো সহজ হবে।

গত মাসে স্টারমার বলেছিলেন, চীন ব্রিটেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হলেও ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা জাতীয় স্বার্থেই প্রয়োজন। একইসঙ্গে আর্কটিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের দাবি পশ্চিমা নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে এক সংবেদনশীল পরিস্থিতি তৈরি করেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিংসামুক্ত ও ঐক্যের বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ আমরা:গোপালগঞ

1

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমা

2

প্রযুক্তির অপব্যবহারে সময় নষ্ট, ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণদের ভব

3

তেলের দাম বাড়ানোর বিষয়ে সংসদে যা বললেন জ্বালানিমন্ত্রী

4

দেশকে দিল্লির কৃতদাস হতে দেওয়া হবে না: রিজভী

5

এনসিপি নেতা নাসিরউদ্দীনের সমালোচনার জবাবে সিইসি বললেন, ‘গালি

6

'শিক্ষকের রোষানলে' এক বিষয়ে ৫ বার ফেল, মেডিকেল শিক্ষার্থীর আ

7

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

8

চীনের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ

9

এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা,দুই দফায় বেড়েছিল ৫৯৯ টাকা

10

সহমত নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতাও চাই: হাসনাত আবদুল্লাহ

11

দাড়ি-টুপি রাখাকেও একসময় সন্দেহের চোখে দেখা হতো: তথ্যমন্ত্রী

12

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিনের পদত্যাগ

13

ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস

14

জি-৭ সম্মেলনে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা ও ইউক্রেন যুদ্ধ আলোচন

15

দেশের কল্যাণে ভূমিকা রাখার মানসিকতা সবার থাকা জরুরি: জাইমা র

16

সাইপ্রাসে এস আলম ও স্ত্রীর নামে থাকা সম্পত্তি জব্দের নির্দেশ

17

১১ মার্চ সরকারি দলের সংসদীয় সভা

18

আজ থেকে মাঠে নামছে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী

19

দীর্ঘস্থায়ী সংকোচনমূলক মুদ্রানীতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভ

20