সর্বশেষ
ইউপি চেয়ারম্যান প্রার্থীর ন্যূনতম যোগ্যতা স্নাতক করার প্রশ্নে হাইকোর্টের রুল এআই নীতিমালার সামনে অবকাঠামো, দক্ষ জনবল ও ডাটা নিরাপত্তার চ্যালেঞ্জ সিজিপির আন্দোলনের মধ্যে রাহুল গান্ধীর ৫ দফা দাবি দিল্লির জন্তর মন্তরে সকাল থেকেই বাড়ছে বিক্ষোভকারীদের ভিড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ রেখে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন বিপৎসীমার এক সেন্টিমিটার নিচে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে মার্কিন সরকারের প্রতি মামদানির আহ্বান একনেক সভা শুরু, উঠছে ১৪ হাজার ৮০০ কোটি টাকার ৯ প্রকল্প যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১:১৯ দুপুর, বুধবার, ২২ জুলাই ২০২৬ ইং

এআই নীতিমালার সামনে অবকাঠামো, দক্ষ জনবল ও ডাটা নিরাপত্তার চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ এখনো মূলত ভোক্তা, উৎপাদক নয়। ব্যক্তিগত ডাটা সুরক্ষা অধ্যাদেশ (পিডিপিও) এবং জাতীয় ডাটা গভর্ন্যান্স অধ্যাদেশ একটি আইনি ভিত্তি তৈরি করলেও এআই ব্যবস্থাপনায় দেশের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এখনো পর্যাপ্ত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, নীতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবল, উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং ব্যবস্থা এবং নিজস্ব ক্লাউড প্ল্যাটফর্মের ঘাটতি রয়েছে। এর সঙ্গে অবকাঠামোগত দুর্বলতা, ডাটা নিরাপত্তা এবং শ্রমবাজারে এআইয়ের সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে।

ঝুঁকিভিত্তিক নীতিমালা

সরকারের প্রস্তাবিত এআই নীতিমালায় ইউরোপীয় ইউনিয়নের এআই অ্যাক্টের আদলে ঝুঁকিভিত্তিক কাঠামো অনুসরণের কথা বলা হয়েছে। এতে এআইয়ের ব্যবহারকে নিষিদ্ধ, উচ্চ ঝুঁকি ও স্বল্প ঝুঁকিসহ কয়েকটি স্তরে ভাগ করার প্রস্তাব রয়েছে।

নীতিমালায় ইউনেস্কো, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং আসিয়ানের নির্দেশিকা অন্তর্ভুক্ত থাকায় এটি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, স্বাধীন ও প্রযুক্তিগতভাবে দক্ষ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠন করা না হলে নীতিমালাটি কার্যকর করা কঠিন হবে। পূর্ণাঙ্গ আইনে রূপান্তরে বিলম্ব হলে দীর্ঘমেয়াদি আইনি শূন্যতাও তৈরি হতে পারে।

নাগরিকদের তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ

নাগরিকদের জাতীয় পরিচয়পত্র, স্মার্টকার্ড ও বায়োমেট্রিক তথ্যের নিরাপত্তা বড় উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। অতীতে এনআইডি ডাটাবেজ থেকে তথ্য ফাঁসের অভিযোগ দেশের ডিজিটাল নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের ৫২ শতাংশ ব্যাংক উচ্চ নিরাপত্তাঝুঁকির মধ্যে রয়েছে এবং প্রতিদিন গড়ে ৬৩০টি সাইবার হামলার চেষ্টা হচ্ছে। তবে প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিরীক্ষা ও নিয়মিত পেনিট্রেশন টেস্ট নিশ্চিত করা কঠিন হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মতপ্রকাশের স্বাধীনতা ও ডিপফেক

প্রস্তাবিত নীতিমালায় রাজনৈতিক বক্তব্য, সমালোচনা কিংবা সাংবাদিকতাকে ‘এআই-ক্ষতিকর কনটেন্ট’ হিসেবে চিহ্নিত না করার কথা বলা হয়েছে। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

তবে ডিপফেক ও অপতথ্য প্রতিরোধসংক্রান্ত কিছু ধারার ভাষা অস্পষ্ট থাকলে ভবিষ্যতে তা ভিন্নমত দমনে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করছেন সমালোচকেরা। তাই নীতিমালায় নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষার সুস্পষ্ট বিধান রাখার দাবি উঠেছে।

ফ্রিল্যান্সিং ও কর্মসংস্থানে প্রভাব

বাংলাদেশের ফ্রিল্যান্সিং ও গিগ অর্থনীতিতেও এআইয়ের প্রভাব দৃশ্যমান হয়ে উঠছে। ডাটা এন্ট্রি ও ওয়েব স্ক্র্যাপিংয়ের মতো কাজ কমে যাওয়ায় অনেক ফ্রিল্যান্সার কাজ হারানোর ঝুঁকিতে পড়েছেন।

নীতিমালায় দক্ষতা উন্নয়নের কথা বলা হলেও বাস্তবমুখী প্রশিক্ষণ ও সরকারি উদ্যোগ পর্যাপ্ত নয় বলে অভিযোগ রয়েছে। সময়মতো দক্ষতা রূপান্তরের উদ্যোগ নেওয়া না হলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা ও শ্রমবাজারে বড় ঘাটতি

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগে সমন্বয়ের ঘাটতি রয়েছে। ডিজিটাল বৈষম্যও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শহরাঞ্চলে ৬৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করলেও গ্রামাঞ্চলে এ হার ৩৮ শতাংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সতর্কতার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অটোমেশনের কারণে তৈরি পোশাক খাতের ৬০ দশমিক ৮ শতাংশ বা প্রায় ২৭ লাখ শ্রমিকের চাকরি উচ্চ ঝুঁকিতে রয়েছে। ২০৪১ সাল নাগাদ এ সংখ্যা ৫৪ লাখে পৌঁছাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থা আধুনিক এআইনির্ভর শ্রমবাজারের উপযোগী নয়। অষ্টম ও নবম শ্রেণি থেকে এআই শিক্ষা চালুর পরিকল্পনা থাকলেও দক্ষ শিক্ষক ও আধুনিক গবেষণাগারের অভাবে এর বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে।

স্বাধীন নিয়ন্ত্রক সংস্থার দাবি

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দীন বলেন, বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ঘটলেও বাংলাদেশ এখনো প্রস্তুতির প্রাথমিক পর্যায়ে রয়েছে। নতুন প্রযুক্তি গ্রহণে বাংলাদেশ দ্রুত হলেও তা নিরাপদ ও টেকসই করতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা, প্রশিক্ষিত জনবল ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ঘাটতি রয়েছে।

তিনি বলেন, নাগরিকদের বিপুল পরিমাণ তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত হলেও সমন্বিত ডাটা গভর্ন্যান্স, এনক্রিপশন এবং স্বাধীন নিরাপত্তা নিরীক্ষাব্যবস্থা এখনো যথেষ্ট শক্তিশালী নয়। অতীতে এনআইডির মতো সংবেদনশীল তথ্য ফাঁসের ঘটনা জাতীয় ডাটা অবকাঠামোর দুর্বলতা তুলে ধরেছে।

প্রস্তাবিত জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালাকে ইতিবাচক সূচনা উল্লেখ করে আরিফ মঈনুদ্দীন বলেন, এটি যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, সে জন্য স্বাধীন ও প্রযুক্তিগতভাবে দক্ষ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠন জরুরি।

নীতিমালার অস্পষ্ট ভাষার কারণে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও উদ্ভাবনী সক্ষমতা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ফ্রিল্যান্সিং ও গবেষণা খাতের বিকাশে সহায়ক কাঠামো তৈরির ওপর গুরুত্ব দেন এই বিশেষজ্ঞ।

আরিফ মঈনুদ্দীন আরও বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এআই, মেশিন লার্নিং ও সাইবার নিরাপত্তাবিষয়ক আধুনিক ও সমন্বিত পাঠ্যক্রমের ঘাটতি রয়েছে। ফলে বাংলাদেশ এখনো বিদেশি প্রযুক্তি ও পরামর্শকের ওপর নির্ভরশীল, যা দীর্ঘমেয়াদে ডাটা সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের এআই নীতিমালা ২০২৬-২০৩০ একটি সময়োপযোগী উদ্যোগ। তবে এর সাফল্য নির্ভর করবে শক্তিশালী অবকাঠামো নির্মাণ, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং ডিজিটাল বৈষম্য কমানোর ওপর। এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে এআইনির্ভর প্রযুক্তিগত পরিবর্তনের সুফল সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৩

1

সেন্সর ছাড়পত্র পেল বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগণ’

2

ওসমান হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৭ বার পেছাল

3

আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্

4

কান উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

ঈদযাত্রা নিরাপদ করতে রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা: ডি

7

সহমত নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতাও চাই: হাসনাত আবদুল্লাহ

8

সমালোচনার জবাবে ফারুকী: ভালো কাজের কাফফারা দিতে হয়

9

ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল

10

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৬তম বার

11

বেনাপোলে ব্যবসায়ীকে ক্যাম্পে আটকে নির্যাতনের অভিযোগ

12

হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

13

ট্রাম্পের ‘চাপ’,লেবাননের প্রেসিডেন্ট আউনের সঙ্গে ফোনালাপ করব

14

শিগগিরই ঘোষণা হবে ৪৭ আসনে জামায়াতের প্রার্থী

15

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

16

খুলনায় ভোটকেন্দ্রে নেতার মৃত্যু, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ

17

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

18

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে সি

19

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

20