গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সোলতানুর আফরিন জুনায়েদ।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। সম্পূর্ণভাবে আগুন নেভাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে।
ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর দমকলকর্মী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই নিশ্চিত করা সম্ভব নয়। আগুন পুরোপুরি নির্বাপণ ও পরিস্থিতি পর্যালোচনার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, নির্বাপণে লাগতে পারে আরও একদিন
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬
৫ দিন আগে
শেয়ার করুন:

জাতীয়
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




