ইতালিতে আওয়ামী লীগ সমর্থকদের হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে বাঁধন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টে তিনি লিখেছেন, আজ আমার ও আমার পরিবারের খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাহেব। তার এই আন্তরিকতা, সৌজন্য এবং দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।

বাঁধন আরও লিখেছেন, ‘এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমাকে ব্যক্তিগতভাবে যেমন আশ্বস্ত করেছে, তেমনি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার আস্থাকেও আরও দৃঢ় করেছে।