হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির দুই ক্রু আহত হয়েছেন।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে হামলা হয়। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, আহত দুই ক্রুর অবস্থা গুরুতর নয়।
হামলার পরও জাহাজটি তার নির্ধারিত গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রেখেছে।
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। একই সঙ্গে কোনো সন্দেহজনক ঘটনা চোখে পড়লে তা কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।





