সর্বশেষ
যশোরে ৪৬ লাখ টাকার দুই স্বর্ণের বার জব্দ, আটক ১ টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না মুক্তি জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৮০৩ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন একনেকে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আমরা হেরেছি, কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে:স্কালোনি সিজিপির আন্দোলন দমাতে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র বন্যার্তদের সহায়তায় চীনের এক লাখ ডলার অনুদান ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ইউপি চেয়ারম্যান প্রার্থীর ন্যূনতম যোগ্যতা স্নাতক করার প্রশ্নে হাইকোর্টের রুল এআই নীতিমালার সামনে অবকাঠামো, দক্ষ জনবল ও ডাটা নিরাপত্তার চ্যালেঞ্জ সিজিপির আন্দোলনের মধ্যে রাহুল গান্ধীর ৫ দফা দাবি দিল্লির জন্তর মন্তরে সকাল থেকেই বাড়ছে বিক্ষোভকারীদের ভিড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ রেখে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন বিপৎসীমার এক সেন্টিমিটার নিচে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে মার্কিন সরকারের প্রতি মামদানির আহ্বান একনেক সভা শুরু, উঠছে ১৪ হাজার ৮০০ কোটি টাকার ৯ প্রকল্প যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ

জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৪:১৪ দুপুর, সোমবার, ২২ জুন ২০২৬ ইং

শিবির নেতা হত্যা: অভিযুক্তদের বাড়িতে আগুন

গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে ইসলামী ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হওয়ার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশরাফ খন্দকার নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে অভিযুক্ত মোকলেছুর রহমান মুকুল ও তার ভাই পলাশের বাড়িতে আগুন দেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বোনারপাড়া ফায়ার স্টেশন সূত্র রোববার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযুক্ত মুকুল ও পলাশ ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। আটক আশরাফ খন্দকার (৩৬) একই গ্রামের আকবর খন্দকারের ছেলে।

নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি শিমুলতাইর গোরস্থানপাড়া গ্রামের মাওলানা হবিবার রহমানের ছেলে এবং রংপুরের সাতগড়া মডেল কামিল মাদরাসার আল-কুরআন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

একই ঘটনায় আহত জামায়াতে ইসলামীর কর্মী সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তিনি বোনারপাড়া ইউনিয়নের ফুটানি বাজার এলাকার দুদু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সাইফুল্লাহ বারী নিহত হওয়ার প্রতিবাদে সন্ধ্যায় স্থানীয় জামায়াত-শিবিরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নিহতের স্বজন ও স্থানীয় বিক্ষুব্ধ লোকজন অংশ নেন। পরে বিক্ষুব্ধদের একাংশ অভিযুক্তদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ রয়েছে।

সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন বলেন, ২২ সদস্যের একটি দল আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাড়িঘরের প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পবিত্র কুমার বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশরাফ নামের একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

এদিকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ করেছে জেলা ইসলামী ছাত্রশিবির। রাত ৯টার দিকে তারা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরাও অংশ নেন। একই দাবিতে ঢাকাতেও বিক্ষোভ করেছে ছাত্রশিবির।

হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। সংসদ অধিবেশন শেষে সংসদ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বোনারপাড়া বাজারের চারমাথা এলাকায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় সাইফুল্লাহ বারী গুরুতর আহত হন। একই সময় তার বন্ধু সালাউদ্দিনও ছুরিকাঘাতে আহত হন বলে অভিযোগ রয়েছে।

স্বজনেরা সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

3

দেশ কোন পথে যাবে, ১২ ফেব্রুয়ারি জনগণই নির্ধারণ করবে: তারেক র

4

জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার ঋণ সহায়তা চাইলেন প্রধা

5

শিগগিরই ঘোষণা হবে ৪৭ আসনে জামায়াতের প্রার্থী

6

তেলের দাম দ্রুত কমাতে বিক্রেতাদের কঠোর নির্দেশ ট্রাম্পের

7

মধ্যরাতে ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

8

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৮০৩

9

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপ উদ্বোধন প্রধানম

10

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার পর তেলের দাম আবার ১০০

11

বিএনপি সরকারের সামনে বড় চ্যালেঞ্জ: অর্থনৈতিক স্থবিরতা, মূল্য

12

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাজেট থেকে ৪ বিলিয়ন ডলার চলে গ

13

২০২৮ সালের আগে ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের সম্ভাবনা কম: বে

14

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান তা

15

সরকারি দল-বিরোধী দল দেখে কি দুর্যোগ আসে, প্রশ্ন আখতারের

16

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা আরো ৬ মাস পেছাল

17

আবারও রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সেলোনা

18

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল

19

মেসির প্রথম গোলের আগে ফাউল হয়েছিল, দাবি অস্ট্রিয়া কোচের

20